

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের ১০১ তম জন্মদিন পালন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা হলরুমে (২৬শে জুন) বুধবার বেলা ১২ টার সময় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান পালন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, অবসরপ্রাপ্ত অধ্যাপক আশরাফুজ্জামান সুলতান,সাবেক চেয়ারম্যান খ.ম রবিউল ইসলাম,সাবেক চেয়ারম্যান উসমান আলী,সাবেক প্রচার সম্পাদক খ.ম শামসুল ইসলাম।
আপনার মতামত লিখুন :