[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নাটোরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন: আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার​”


sohel প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন /
নাটোরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন: আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার​”

মোঃআইয়ুব আলী, নাটোরপ্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত চাঞ্চল্যকর ও দুঃসাহসিক ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নাটোর জেলা ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ মালামাল, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন।​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে, ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ১২ থেকে ১৪ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুট মিলে প্রবেশ করে। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হাত-পা ও চোখ-মুখ বেঁধে পৃথক পৃথক রুমে বন্দি করে রাখে। এরপর ভোর ৪:৪০ ঘটিকা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে মিল থেকে সর্বমোট ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল একটি ট্রাকে লোড করে পালিয়ে যায়।​এ ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা (মামলা নং-৪৩, ধারা-৩৯৫ পেনাল কোড) দায়ের করেন।​ঘটনার পর নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতেখায়ের আলম-এর তত্ত্বাবধানে তদন্তে নামে পুলিশ। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি নাটোর ও থানা পুলিশের একটি যৌথ দল পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। পরবর্তীতে পাবনা সদর থানাধীন বড় বাজার এলাকা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত আসামিরা হলেন:​পাবনা জেলার সদর উপজেলামোঃলিটন প্রামানিক(৪৬),মোঃসাগর শেখ (২২),মোঃআব্দুল খালেক( ৩৪),মোঃসাদ্দাম হোসেন(৩৫),একই জেলার আটঘরিয়া উপজেলার মোঃ মাহতাব মৃধা (৩২), সেলিম হোসেন(৩২)। ।উদ্ধারকৃত মালামাল ও আলামত:​পুলিশি অভিযানে আসামিদের হেফাজত থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ, ১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।​নাটোর জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7