

নিজস্ব প্রতিবেদক দেওয়ান কামরুজ্জামান কাজল:-
শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কার শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ইসলামী স্কলার, সমাজসেবক এবং মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা জীবন দেওয়ান উজ্জ্বল।
জন্মদিন উপলক্ষে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মাওলানা জীবন দেওয়ান উজ্জ্বল বলেন, “জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ, মানবিক ও জননন্দিত নেত্রী ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আরও শক্তি, সাহস ও প্রজ্ঞা দান করুন।”
তিনি আরও বলেন, “ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কা একজন সৎ, মেধাবী ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে শেরপুর-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নের ধারা আরও গতিশীল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
মাওলানা জীবন দেওয়ান উজ্জ্বল বলেন, একজন জনপ্রতিনিধির মূল শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা ও আস্থা। ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কা তাঁর সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও তিনি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাওলানা জীবন দেওয়ান উজ্জ্বল শেরপুর সদর উপজেলার ১৩ নম্বর রৌহা ইউনিয়নের বেলতলী রৌহা গড়পাড়া গ্রামের কৃতী সন্তান। তিনি অবহেলিত বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা মোল্লা হাবিবুর রহমান (অবসরপ্রাপ্ত পুলিশ)-এর ভগ্নীপুত্র এবং ২০০৯ সালের ১ মে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মহিউদ্দিন রশিদের সুযোগ্য পুত্র।
তিনি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবসেবা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পরিশেষে তিনি মাননীয় সংসদ সদস্য ডাঃ সানজিদা জেরিন প্রিয়াঙ্কার সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করেন।
বার্তা প্রেরক দেওয়ান কামরুজ্জামান কাজল।
উপ সম্পাদক জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
বেলতলী রৌহা গড় পাড়ার, শেরপুর সদর শেরপুর।
আপনার মতামত লিখুন :