[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ক্ষেতলালের বটতলী ব্রীজে যুবকের লাশ উদ্ধার ।


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ১:০৩ অপরাহ্ন / ১৫
ক্ষেতলালের বটতলী ব্রীজে যুবকের লাশ উদ্ধার ।

স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন

জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রীজের নিচ থেকে রনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সে উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের আকবরের ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজ সোমবার (১৫ এপ্রিল ) সকালে উপজেলার বটতলী ব্রীজের নিচে স্থানীয় লোকজন একজনের মরদেহ দেখতে পায়। এরপর মরাদেহ পরে রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে জমতে থাকে উৎসুক জনতার ভিড়। পরে মরদেহটি উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের আকবরের ছেলে রনি (২৪) বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহটি পরিবারের লোকজন গ্রামে নিয়ে গেছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আমি ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানাব।

Bangla Photocard Generatorv3.7