[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত –


sohel প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন / ১৭
তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত –

স্পোর্টস ডেস্ক

তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ফলে তিন ফরম্যাটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

সোমবার বোর্ড সভার পর এ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে শান্তর। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে একাধিক সময়ে লাল-সবুজের হয়ে টস করেছেন শান্ত। সেই সংখ্যাটাও নেহাত কম নয়! এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত।

সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

Bangla Photocard Generatorv3.7