[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঈশ্বরদী‌ পৌর বাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ইমরুল কায়েস সুমন ‎


sohel প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ১:২৬ অপরাহ্ন /
ঈশ্বরদী‌ পৌর বাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ইমরুল কায়েস সুমন ‎

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

‎পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ‎ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ‎উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক‌ মোঃ ইমরুল কায়েস সুমন।

‎এক শুভেচ্ছা বার্তায় ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইমরুল কায়েস সুমন বলেন, ঈদ-উল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিতে হবে।

‎তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি।”

‎শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7