[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রাম শহরের যত্রতত্র কোরবানি গরুর কাঁচা চামড়া পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দেখার যেনো কেউ নেই!


sohel প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন /
চট্টগ্রাম শহরের যত্রতত্র কোরবানি গরুর কাঁচা চামড়া পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দেখার যেনো কেউ নেই!

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর ও আতুরার ডিপো সহ শহরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে থাকতে দেখা গেছে শতো শতো কোরবানি গরুর কাঁচা চামড়া। ওই সব চামড়ায় কোনো লবণ দেয়া না হওয়ার ফলে তা পঁচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে।
সূত্রমতে, এলাকার স্থানীয় লোকজন বিভিন্ন এলাকা থেকে চামড়া ক্রয় করে তা স্তুপ করে অপেক্ষায় থাকেন চামড়া ব্যবসায়ীদের জন্য। কিন্তু, চামড়া ব্যবসায়ীরা চামড়া কিনতে অনিহা প্রকাশ করে। তবে, কেউ কেউ ক্রয় করতে চাইলে ও যৎসামান্য টাকা দিয়ে ক্রয় করে নিতে চান। তারা প্রতি পিচ চামড়ার যে দাম বলেন তা চামড়া আনতে গাড়ি ভাড়া ও উঠবে না।
যার কারণে রাগে-ক্ষোভে তারা চামড়া বিক্রি না করে রাস্তার ওপর এবং ড্রেনের পাশে ফেলে রেখে যায়।
আর তা পঁচে চতুর্দিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং ওই সব পঁচা চামড়া গুলোর ওপর মাছি ভনভন করছে। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে ওই এলাকার লোকজন চরম দুর্গন্ধ অবস্থায় বাসায় থাকতে ও কষ্ট হচ্ছে।
অন্যদিকে রাস্তা দিয়ে মানুষ চলাচল বলতে গেলে একেবারেই বন্ধ হয়ে থাকার উপক্রম হয়েছে।
এলাকার লোকজন বলছেন, রাতভর চামড়া বিক্রি করতে না পেরে মৌসুমি ব্যবসায়ীরা সেগুলো যত্রতত্র ফেলে চলে গেছেন।
সকাল থেকে শহরের আতুরার ডিপো ও মুরাদপুর এলাকার বিভিন্ন সড়ক ছাড়া ও আরো কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় লোকজনদের ভাষ্য, গভীর রাত পর্যন্ত আড়ত গুলোতে চামড়া বিক্রির চেষ্টা চলে। কিন্তু, প্রত্যাশিত দাম না পেয়ে অনেকে চামড়া রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়।জেলার হাটহাজারি থেকে আসা এক মৌসুমি ব্যবসায়ী বলেন, ২৩০টির মতো গরুর চামড়া সংগ্রহ করেছিলাম। প্রতিটির পেছনে গড়ে প্রায় ৩০০ টাকা খরচ হয়েছে।
কিন্তু, গতকাল রাত পর্যন্ত আড়ত গুলো ৫০ থেকে ১০০ টাকার বেশি দাম দিতে রাজি হয়নি।
যার কারণে আমরা অনেকেই ওই দামে চামড়া বিক্রি না করে মনের দুঃখে তা ফেলে রেখে যেতে বাধ্য হয়েছি।

Bangla Photocard Generatorv3.7