[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ফাইনালের উদ্বোধন করলেন বিসিবি কাউন্সিলর মোজাদ্দেদ জামানী সুমন


sohel প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন /
ফাইনালের উদ্বোধন করলেন বিসিবি কাউন্সিলর মোজাদ্দেদ জামানী সুমন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড [বিসিবি] এর বর্তমান কাউন্সিলর মোঃ মোজাদ্দেদ জামানী সুমন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ক্রিকেট টুর্নামেন্টের রাজশাহী বনাম বগুড়ার ফাইনাল খেলা উদ্বোধন করেছেন।

শুক্রবার রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও কোচবৃন্দ। অনুষ্ঠানে বিসিবি কাউন্সিলর মোজাদ্দেদ জামানী সুমন দুই দলের খেলোয়াড়দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসের মতো টুর্নামেন্টগুলোই আগামীর জাতীয় দলের খেলোয়াড় তৈরি করবে। রাজশাহী ও বগুড়ার তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখে আমি আশাবাদী।”

রাজশাহী ও বগুড়ার জুনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করতেই এই টুর্নামেন্টের আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া সংগঠকরা তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

Bangla Photocard Generatorv3.7