
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। অথচ, ওই এলাকা মৃত্যু ফাঁদে পরিনত হওয়ার কথা অনেক আগে থেকেই চাউর হলে ও সংশ্লিষ্ট প্রশাসনিক যন্ত্র ছিলো একেবারেই অচল! আর এমনটি অভিযোগ করেছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ স্থানীয় লোকজন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে- শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে তদোলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রামের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ওই ফুট ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
এ ছাড়া ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে একটি লরির ধাক্কায় দন্ডায়মান একটি যাত্রী বাহী বাস উল্টে আইআইইউসি’র ছাত্রী মাইশা মুশফিরাতকে চাপা দেয়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যুর পর এসব উদ্যোগ নেয়া হয়।
উক্ত দুর্ঘটনয় শুধ মাইশার-ই মৃত্যু হয়নি সাথে আরো ২ ছাত্রী এবং অন্য ৩ জন সহ মোট ৫ জন।
হতাহতের ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা সহ ৮ দফা দাবিতে আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মামলা দায়ের, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও চালক-মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, ফুট ওভারব্রিজ নির্মাণ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা।
আর তাদের ওই দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সংশ্লিষ্ট দপ্তরে ধর্না দিয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ কাজ গুলো করিয়ে নিতে।
আর প্রথমেই তিনি সেখানে নিরাপদ পারাপারের লক্ষ্যে ফুট ওভারব্রিজ নির্মাণ কার্য শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং অন্যান্য গুলো ও করে দিতে নানাবিধ: পদক নিয়ে এগুচ্ছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :