পূর্বাহ্ণ ০৪:৪০
সোমবার
২৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু হেলথ ক্যাম্প পরিদর্শনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও ডা. মোহাম্মদ মহিউদ্দিন


sohel প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন / ০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু হেলথ ক্যাম্প পরিদর্শনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও ডা. মোহাম্মদ মহিউদ্দিন
শুনুন বাংলায় Ready

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’ পরিদর্শন করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ হেলথ ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন এনডিএফের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোহাম্মদ মহিউদ্দিন এবং রাকসুর ভিপি মোহাম্মদ জাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে চিকিৎসাসেবার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তাঁরা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় এনডিএফের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোহাম্মদ মহিউদ্দিন এবং রাকসুর ভিপি মোহাম্মদ জাহিদ বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের কল্যাণে চিকিৎসাসেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্প ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে।

ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।

2

2