পূর্বাহ্ণ ০৪:৫৫
রবিবার
২০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত


sohel প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন / ০
গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত
শুনুন বাংলায় Ready

বাবুল রহমান রবিনগাইবান্ধা প্রতিনিধি
সুস্থ প্রাণী, সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ—এই মূলমন্ত্রকে সামনে রেখে,সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদের ভূমিকা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পল্লী সমবায় সমিতির উদ্যোগে ৪র্থ-তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর চত্বরে এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রাণীসম্পদের সাবেক অফিসার ও পল্লী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ডা: মাছুদার রহমান সরকার, সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.জহিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা: রুহুল কবীর রিয়াদ, ও পল্লী সমবায় সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসু।

অনুষ্ঠানে সাবেক জেলা প্রানীসম্পদ অফিসার মাছুদার রহমান বলেন, পশু হাসপাতাল বা খামারের চারপাশে পর্যাপ্ত গাছ লাগালে গবাদি পশু তীব্র গরমের হাত থেকে রক্ষা পাবে।পল্লী বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন কিছু গাছ (যেমন- ইপিল-ইপিল, বাবলা) রোপণ করা যায়, যার পাতা গবাদি পশুর উচ্চ পুষ্টিগুণসম্পন্ন খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।এবং পশু হাসপাতালের আশেপাশে ভেষজ বা ঔষধি গাছ রোপণ করে পশুর প্রাথমিক ও প্রাকৃতিক চিকিৎসার উপাদান সংগ্রহ করা সম্ভব।

সদর উপজেলা অফিসার ডা.জহুরুল ইসলাম বলেন,কোন ভাবেই অসুস্থ গরুকে পরামর্শ ছাড়া জবাই করা যাবে না, সে জন্য রয়েছে পশুহাসপাতাল। গরুর কোন সমস্যা থাকলে তাৎক্ষণিক নিয়ে আসতে হবে হাসপাতালে।

পল্লী সমবায় সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসু বলেন,আমাদের এই সমিতির আজ চার বছর পুর্তি হলো। সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসুচির অংশ হিসাবে জেলা প্রানী সম্পদ দপ্তর চত্বরে বৃক্ষরোপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে সম্পন্ন হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।

2

2