পূর্বাহ্ণ ১১:৫৭
বৃহস্পতিবার
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহমখদুম থেকে অপহরণ মামলার প্রধান আসামি মো. শাকিল আহমেদ গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন / ০
শাহমখদুম থেকে অপহরণ মামলার প্রধান আসামি মো. শাকিল আহমেদ গ্রেপ্তার
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি ও এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাকিল আহমেদ (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী।
​অভিযান সূত্রে জানা যায়, দেশব্যাপী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
​এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজপাড়া থানার একটি অপহরণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. শাকিল আহমেদ (৩৭) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ৪৫ নম্বর প্লটের একটি বাসায় অবস্থান করছেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে ০১ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২:৩০ মিনিটে (০০:৩০ ঘটিকায়) এসআরবি’র একটি চৌকস অভিযানিক দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে এজাহারনামীয় আসামি মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামি মো. শাকিল আহমেদ (৩৭) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার নারায়ণপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
​উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৬/৩৮০/৫০৬/৩৪ ধারায় মামলা (মামলা নম্বর-১০) রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

2

2