রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি ও এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাকিল আহমেদ (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী।
অভিযান সূত্রে জানা যায়, দেশব্যাপী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজপাড়া থানার একটি অপহরণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. শাকিল আহমেদ (৩৭) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ৪৫ নম্বর প্লটের একটি বাসায় অবস্থান করছেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে ০১ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২:৩০ মিনিটে (০০:৩০ ঘটিকায়) এসআরবি’র একটি চৌকস অভিযানিক দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে এজাহারনামীয় আসামি মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. শাকিল আহমেদ (৩৭) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার নারায়ণপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৬/৩৮০/৫০৬/৩৪ ধারায় মামলা (মামলা নম্বর-১০) রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.