পূর্বাহ্ণ ১১:০৫
বৃহস্পতিবার
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার কারী চক্র মানুষের সম্মান হানি করে চলছে, এমপি’র হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই


sohel প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার কারী চক্র মানুষের সম্মান হানি করে চলছে, এমপি’র হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিন ইতিমধ্যে মীরসরাইয়ের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সাধন করে অতিতের রেকর্ড ভঙ্গ করে চলেছেন। একের পর এক চমক দেখিয়ে তিনি মীরসরাইয়ের মানুষের অন্তরে যে ভাবে স্থান করে নিয়েছেন তার চাইতে আরো বেশি স্থান পাওয়ার যোগ্যতার দাবিদার হবেন যদি কি না- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মীরসরাইয়ের বিভিন্ন নাম দিয়ে পেজ খুলে এবং না পরিচয় ও ছবি বিহীন ফেক আইডি খুলে বিএনপি’র বিভিন্ন নেতাদের নামে কুৎরা রটানোর লেখা লিখে পোষ্ট দেয়া সহ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ নামিদামি বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান নষ্ট করে চলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে আরো একটি চমক দেখাতে পারেন।
অবশ্য, বলাবাহুল্য যে, ওই সব চক্র নুরুল আমিন এমপি হওয়ার আগে তার বিরুদ্ধে সম্মান হানিকর নানাবিধ: লেখা লিখে পোষ্ট দিয়েছিলো যে সেই কথা নুরুল আমিন এমপি নিজে ও জানেন। এখনো কিন্তু কম হলেও তা একেবারে বন্ধ হয়নি।
এর বাইরে নুরুল আমিন এমপি’র বিশ্বস্ত হাতিয়ার খ্যাত দিদারুল আলম মিয়াজির বিরুদ্ধে একটি পর লেখা লিখে গেছে ওই চক্র। এবং এখনো তা বন্ধ হয়নি। ওই চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবির সাথে কোনো না কোনো মহিলার ছবি এডজাস্ট করে তা পোষ্ট দিয়ে ও তার সম্মান হানির চেষ্টা চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন বিএনপি’র নেতাদের ও বিরুদ্ধে ওই রকম করে তাদের সম্মান হানি ঘটিয়েছে। থানা পুলিশের কাছে একাধিক অভিযোগ/জিডি করা হলে ও পুলিশ এখনো ওই চক্রটির কাউকে ধরতে পারেনি!
শুধু তাই নয় ওই ফেক আইডি চালানো চক্র এবং নামে বেনামে পেজ খুলে অপতৎপরতা চালানো ব্যাক্তিরা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এবং বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের বিরুদ্ধে লিখতে ও দুঃসাহস দেখিয়েছে! শুধু তাই নয় ওই চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের ছবি অন্য পুরুষের সাথে লাগিয়ে দিয়ে ও নোংরামি করেছে। আগামীতে ওই চক্রের অপতৎপরতা বন্ধ করতে নুরুল আমিন এমপি’র হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি’র অসংখ্য নেতা কর্মী সহ সাধারণ মানুষ।

2

2