পূর্বাহ্ণ ০৩:৫৭
বৃহস্পতিবার
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনিও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১:০১ অপরাহ্ন / ০
বদলগাছীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনিও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ।
শুনুন বাংলায় Ready

বদলগাছী সংবাদাতা এনাম নওগাঁ।
বদলগাছী উপজেলার অডিটোরিয়াম হল রুমে গত ২৯ সেপ্টেম্বর বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনির সভাপতিত্বে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী টিপু চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা সহ বিভিন্ন হাইস্কল মাদ্রাসা শিক্ষকগন বক্তব্য রাখেন।
এবং পরিশেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিকও মাদ্রাসা সহ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন সন্মানিত প্রধান অতিথি।
প্রধান অতিথি বক্তব্য প্রদান কালে বদলগাছী মডেল সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক, কোলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক,বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও ভান্ডার পুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষককে মাইকে ডেকে উপস্থিত না পেয়ে, প্রধান অতিথির হৃদয়ে কষ্ট নিয়ে বলেন, সরকারি মডেল সরকারি হাইস্কুলের প্রধান একজন সরকারি কর্মকর্তা কিন্তু উপস্থিত নেই তার স্কুলের ছেলে মেয়ে বেআদবি করবেনা তাহলে কে করবেন বলে দুঃখ প্রকাশ করেন।

2

2