পূর্বাহ্ণ ০৮:১৮
বুধবার
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লিঃ কুচক্রী মহলের অপপ্রচারে সংবাদ সম্মেলন


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন / ০
লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লিঃ কুচক্রী মহলের অপপ্রচারে সংবাদ সম্মেলন
শুনুন বাংলায় Ready

(মোঃ নুরুল আলম, বান্দরবান প্রতিনিধি)

সংগঠনের গঠনতান্ত্রিক নিয়মে কমিটি থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহলের অপপ্রচার ও সমিতিকে বিতর্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লি: রেজিঃ ০৪ বা/বান। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি রোজ রবিবার। সমিতির নিজ কার্যালয়, এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সংগঠনের গঠনতান্ত্রিক সকল নিয়ম মেনেই বর্তমান কমিটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে লামা উপজেলা সমবায় কর্মকর্তা জনাব জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে। সদস্যদের বৈধতা দেওয়া ও মোটা অংকের টাকা দাবি করা, এসকল নোংরা কথাবার্তা মিথ্যাচার সব ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মির্জাদা সাহেব, সর্বদাই রিকশাচালক সমিতি কে। সমবায় আইনের ভিত্তিতে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে সমবায়ের অধীনে থাকা সকল সংগঠনকে পরিচালনা করে আসছে। আজ এই নিবন্ধনকৃত পুরোনো সংগঠনকে বিতর্কিত, হেনস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিছু স্বার্থ লোভী সদস্য গন। সমিতির নেতৃবৃন্দগন এই ধরনের হীন চক্রান্ত ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং এদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জোর দাবিও জানান।

সংবাদ সম্মেলনে সমিতির পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। মোঃ বাদশা মিয়া – সভাপতি,
মোঃ মোজ্জামেল উদ্দিন – সহ-সভাপতি,
মোঃ শুক্কুজ মিয়া – সাধারণ সম্পাদক,
মোঃ নজরুল গাজী – ক্যাশিয়ার, মোঃ হাবিল মিয়া – সদস্য, মোঃ মাইন উদ্দিন – সদস্য। আবারো সংগঠনকে বিতর্কিত করার যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভাপতি বাদশা মিয়া সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

2

2