পূর্বাহ্ণ ০৮:১৮
বুধবার
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বারী হত্যা মামলার ১১ নম্বর আসামি হানিফ গ্রেফতার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন / ০
রাজশাহীতে বারী হত্যা মামলার ১১ নম্বর আসামি হানিফ গ্রেফতার
শুনুন বাংলায় Ready

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর বারী হত্যা মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ হানিফ (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেফতারকৃত হানিফ রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর (২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজপাড়া থানাধীন ডিংগাডোবা মিশন গেট রেলক্রসিং সংলগ্ন একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে এসআরবি-৫ এর একটি চৌকস দল। সেখান থেকে ঘটনা ঘটার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয় তারা।
​উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় (মামলা নং- ৩৮) একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​এসআরবি কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসী, মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

2

2