বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর বারী হত্যা মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ হানিফ (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেফতারকৃত হানিফ রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর (২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজপাড়া থানাধীন ডিংগাডোবা মিশন গেট রেলক্রসিং সংলগ্ন একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে এসআরবি-৫ এর একটি চৌকস দল। সেখান থেকে ঘটনা ঘটার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয় তারা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় (মামলা নং- ৩৮) একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসী, মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.