

ইসমাইল হোসেন৷ খুলনা জেলা প্রতিনিধিঃ
দিঘলিয়া ব্রহ্মগাতী গ্রামের মৃত মনসুর শেখের পুত্র মোঃ শামসুর শেখ(৪৫) তার নিজ পুত্রবধূকে জোর পূর্বক শ্লীলতাহানি ঘটিয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা ফতেমা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামী শশুর শামসুর শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ভিকটিম গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। প্রতিদিন সকালে সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে শশুর শামসুর শেখ পুত্রবধূর ধারে গিয়ে তার অমতে জোর পূর্বক পুত্রবধূর স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। তারই জের ধরে গত ৯/৯/২০২৬ ইং তারিখ দুপুর ১২ টার সময় শশুর শামসুর শেখ পুত্রবধূর নিজ শয়ন কক্ষে ঢোকে। এ সময় গৃহবধূ নিজ খাটের ওপর বসা ছিল। শশুর ঘরে ঢুকেই গৃহবধূর স্পর্শকাতর জায়গা চেপে ধরে। সে জোরপূর্বক ভিকটিমকে নিজ বিছানার ওপর শুইয়ে ফেলে এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিম অনেক জোর খাটিয়ে নিজেকে উদ্ধার করে পিতার বাড়ি হাজীগ্রাম এসে তার ভাবীকে ক্রন্দনরত অবস্থায় সকল ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর ভাবী তার শাশুড়ী ফাতেমাকে জানায়। শাশুড়ী সব ঘটনা শোনার পর দিঘলিয়া থানায় এসে অভিযোগ দায়ের করে। দিঘলিয়া থানা পুলিশ ভিকটিমের কাছে সকল বিবরণ শোনার পর মামলা দায়ের করে। মামলা নম্বর-৮ তারিখ ১৪/০৯/২৬ ইং। ধারা ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন আইন ২০০০।
দিঘলিয়া থানা পুলিশ ধর্ষক শামসুর শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর বাদী পক্ষের অভিযোগ আমলে নিয়ে থানায় মামলা দায়ের করি। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :