পূর্বাহ্ণ ০১:০৬
মঙ্গলবার
১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী ট্রাস্কফোর্সের অভিযানে নিয়ামতপুরে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:১২ অপরাহ্ন /
মাদকবিরোধী ট্রাস্কফোর্সের অভিযানে নিয়ামতপুরে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক সাগর, নিয়ামতপুরে
নওগাঁর নিয়ামতপুরে সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।
​অভিযান চলাকালে মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।
​উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং উপজেলায় মাদকের প্রভাব শূন্যে নামিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।
​অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে। আদালতের নির্দেশক্রমে দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

2

2