নিজেস্ব প্রতিবেদক সাগর, নিয়ামতপুরে
নওগাঁর নিয়ামতপুরে সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পরিচালিত বিশেষ টাস্কফোর্স অভিযানে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।
অভিযান চলাকালে মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং উপজেলায় মাদকের প্রভাব শূন্যে নামিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে। আদালতের নির্দেশক্রমে দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.