[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গোমস্তাপুরে ডিএনসির সাঁড়াশি অভিযান: ৩৩ বোতল এস্কাফসহ কারবারি গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন /
গোমস্তাপুরে ডিএনসির সাঁড়াশি অভিযান: ৩৩ বোতল এস্কাফসহ কারবারি গ্রেপ্তার

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৩ বোতল ক্ষতিকর মাদক এস্কাফসহ (ESkuf) মোঃ রুবেল আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮:০০ টা থেকে ৮:৩০ টা পর্যন্ত চালানো এক অভিযানে গোমস্তাপুর থানাধীন কাঞ্চনতলা-২ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আলী গোমস্তাপুর থানার কাঞ্চনতলা-২ গ্রামের মৃত ফেনেস আলী ও মোসাঃ কদবানু বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরের কাঞ্চনতলা-২ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৩৩ বোতল এস্কাফসহ রুবেল আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

Bangla Photocard Generatorv3.7

2

2