

বদলগাছী নওগাঁ সংবাদাতা এনামুল কবীর এনাম।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন যুববিভাগের যোগদান অনুষ্ঠান গত ২৬ আগষ্ট বৈকাল ৪ টায় মিঠাপুর হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও সহ সেক্রেটারি এবং নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য প্রতিদুন্দী প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান। প্রধান অতিথি বলেন বিগত ফাঁসিস্ট হাসিনা সরকারের মতো দেশে আর কোন ফাসিস্টের জন্ম প্রতিহত করতে যুব সমাজের বিকল্প নেই। যুবকদের যোগদানী শেষ নয় কর্মে বিশ্বাসী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুব বিভাগ শাখার সন্মানিত সভাপতি মাওলানা মারুফ হোসেন, বদলগাছী উপজেলার শাখার যুব বিভাগের সভাপতি মোঃ শামীম রেজা, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম,উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীব, জন প্রশাসন সচিবালয়ের অবসর প্রাপ্ত যুগ্ম সচিব সালাউদ্দিন মোহাম্মদ আবু সাঈদ, ৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আনিসুর রহমান, জামাত নেতা আবদুস সামাদ।
উক্ত অনুষ্ঠানে ৩৪ জন যুবক মিঠাপুর ইউনিয়ন যুব বিভাগে যোগদান করেন।প্রধান অতিথি উক্ত যুব সমাজ কে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা।
আপনার মতামত লিখুন :