

বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম)
বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলার উপযুক্ত প্রতিনিধি থাকা সত্ত্বেও কোনো সদস্য অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘সংখ্যালঘু লামাবাসী’-র ব্যানারে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ ও মানববন্ধনের কারণ: বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলার কোনো প্রতিনিধি বা সদস্য না রাখায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ: অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানান যে, লামা উপজেলার উপযুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও কাউকেও জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি। যা এলাকার জনগণের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের বহিঃপ্রকাশ। ভবিষ্যতের কঠোর কর্মসূচি: আয়োজকরা ও সাধারণ জনগণ হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান শান্তিপূর্ণ এই দাবির মাধ্যমে যদি উপযুক্ত সমাধান না আসে।, তবে সামনে আরও কর্মসূচি হিসেবে রাস্তা অবরোধ, মানববন্ধন ও হরতালের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনগণের এই ক্ষোভ ও বৈষম্যের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি দেওয়া এবং ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :