[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিবন্ধনের নামে প্রকৃত কোনো সাংবাদিককে হয়রানি নয়, ভুয়া সাংবাদিক ও ভুঁইফোড় সংবাদ পত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দাবি চট্টগ্রামের সাংবাদিকদের


sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন /
নিবন্ধনের নামে প্রকৃত কোনো সাংবাদিককে হয়রানি নয়, ভুয়া সাংবাদিক ও ভুঁইফোড় সংবাদ পত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দাবি চট্টগ্রামের সাংবাদিকদের

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সাংবাদিকতা একটি সু’মহান পেশা। এই পেশায় নিয়োজিত ব্যাক্তিরা দেশ-সমাজে অবহেলিত-বঞ্চিত মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে আসছেন যুগ যুগ ধরে। এ ছাড়া- নানাবিধ: ভাবে অপরাধীদের মুখোশ ও উন্মোচন করে দেয়ার বিষয়ে নিজেদের জীবন বাজি রেখে ও যথেষ্ট ভুমিকা পালন করে আসছেন।

এমতাবস্থায় বর্তমান সময়ে গুটি কতেক স্বার্থান্বেষী মহল বিশেষ লেজুড় ভিত্তির মাধ্যমে যেনতেন আকারে নাম দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিশেষ সখ্যতার মাধ্যমে নিবন্ধন নিয়ে এবং কেউ কেউ নিবন্ধন বিহীন রঙচঙের নাম দিয়ে পত্রিকা প্রকাশ করে এবং অনলাইন নিউজ পোর্টাল এর নামে অবাধ ছড়াছড়ি সহ ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আগেকার সাংবাদিকতার ওপর কুঠারাঘাত করে চলেছে।
যারা সত্যিকারার্থের সাংবাদিকতা পেশায় জড়িত তারা কখনো নিজেকে সাংবাদিক হিসেবে জনসম্মুখে পরিচয় দিবে না/দেয় ও নি কোনো সময়? সুতরাং, সাংবাদিকতা করতে গিয়ে পরিচয় দেয়ার কোনো দরকার আছে বলে মনে করেন না সত্যিকারার্থের সাংবাদিকতা পেশায় জড়িতরা। এ প্রতিবেদকের দীর্ঘ ৩৩ বছরের সাংবাদিকতা বয়সে আজো কোনো দিন সাংবাদিক পরিচয় দিয়ে কোথাও দাপিয়ে বেড়াইননি।
তবে, এখন যারা কোনো না কোনো ভাবে যেনতেন নাম দিয়ে পত্রিকা বের করে এবং ইউটিউব সহ নানাবিধ: ভাবে চ্যানেল প্রকাশ করে মাত্র ৫০০-১০০০ টাকার বিনিময়ে যার তার হাতে কার্ড ধরিয়ে দিয়ে সাংবাদিকতা পেশাকে কলুষিত করে যাচ্ছে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন চট্টগ্রামে সাংবাদিকতা পেশায় জড়িত অনেক সাংবাদিক।
তারা মনে করেন, যারা নিবন্ধন নিয়ে ফেলেছে তাদের ওই নিবন্ধন এর খোঁজ নিয়ে বাতিল করতে হবে। এবং যারা নিবন্ধনের জন্য দৌড়ঝাঁপ দিয়ে যাচ্ছে তাদের দিকে ও খেয়াল রাখতে হবে।
এ ছাড়া- ৫০০-১০০০ হাজার টাকা দিয়ে আইডি কার্ড নিয়ে তা গলায় ঝুলিয়ে এবং নিজের পকেট থেকে টাকা দিয়ে মাইক্রো ফোন/বুম কিনে নিয়ে তা হাতে ধরে রেখে যত্রতত্র ঘুরে বেড়িয়ে চাঁদাবাজি- ধান্দাবাজি করে সাংবাদিকতা পেশার বারোটা বাজিয়ে ছেড়েছে/ছাড়ছে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিতে হবে।
শুধুমাত্র নিবন্ধন এর নামে সাংবাদিকতা পেশায় আঘাত করলে চলবে না।
এ প্রতিবেদক সহ চট্টগ্রামের সাংবাদিকতা পেশায় নিয়োজিতরা মনে করেন-সরকার এবং তথ্যমন্ত্রীর উদ্যোগ কিন্তু খারাপ নয়, ভালো-ই। তবে, তা আগে হতে হবে যারা যেনতেন ভাবে নিবন্ধন নিয়ে বা নিবন্ধন পাওয়ার আবেদন করে পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নিবন্ধন পাওয়ার উপযোগী তাদেরকে নিবন্ধন দিয়ে সাংবাদিকতা পেশার মান রক্ষা করতে সরকার এবং তথ্যমন্ত্রীর আন্তরিকতা থাকতে হবে।
এ ছাড়া রয়েছে অসংখ্য ইউটিউব চ্যানেল। আর তা যদি করা হয় তাহলে প্রকৃত সংবাদ পত্র ও সাংবাদিকতার মান বজায় থাকা সহ আরো অনেক গুন বৃদ্ধি পাবে বলে মনে করছেন চট্টগ্রামের অসংখ্য সাংবাদিকরা।

Bangla Photocard Generatorv3.7

2

2