

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার
কর্মব্যস্ততার মাঝেও একদিনের সংক্ষিপ্ত কর্মসূচির অংশ হিসেবে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা খুলনার ঐতিহাসিক চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম-টেকনিক্যাল) এবং প্রদীপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বধ্যভূমির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন।
উপস্থিত কর্মকর্তারা বলেন, চুকনগর বধ্যভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর স্মৃতিচিহ্ন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও পরিচর্যার বিকল্প নেই।
পরিদর্শন শেষে তারা বধ্যভূমি এলাকার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :