

এম এ কাশেম নিজস্ব প্রতিবেদক
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর তাজপুর নিবাসী, বারইয়ারহাট পৌরসভা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সকলের পরিচিত মুখ মরহুম হাজী আবুল হোসেন কোম্পানীর বড় ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ মে (রোববার) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৫৩ বছর।
পরদিন সোমবার সকাল ১০ টায় জোরারগঞ্জের তাজপুরে মরহুমের নিজ গ্রামের বাড়ি এলাকায় অবস্থিত মসজিদের সামনে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুর মাত্র একদিন আগে শনিবার সকাল থেকে তার বুকে ব্যথা সহ ডাইরিয়ায় আক্রান্ত হলে তাকে দ্রুত চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিলো।
মরহুম জাহাঙ্গীর আলম এর ছোটো ভাই, ব্যবসায়ী মোঃ সিরাজুল আলম তার ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :