[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে বিদেশি পর্যটককে হেনস্তা, সমালোচনার ঝড়


sohel প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন /
রাজশাহীতে বিদেশি পর্যটককে হেনস্তা, সমালোচনার ঝড়

মোঃ রাজু আহমেদ স্টাফ রিপোর্টার

রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালীতে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় পর্যটকদের অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনের আচরণকে ‘বিব্রতকর’ ও ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, এ ধরনের আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করে। বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার পরিবর্তে কিছু মানুষ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন অনেকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Bangla Photocard Generatorv3.7