

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে প্রতারণা করতে গিয়ে জনসাধারণের সহায়তায় আটক এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১০ মে সকালে উপজেলার আরবাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘম
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৮:০০ টার সময় লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ কাজল হোসেন (৪৫) অমৃতপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রেবেকা বেগমের (৪৫) বাড়িতে যান। সেখানে তিনি নিজেকে সরকারি সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করেন।
কাজল হোসেনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটকে রাখে এবং লালপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবীর হোসেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা যাচাই করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি: মোঃ কাজল হোসেন (৪৫)
ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় মোঃকাজল হোসেন (৪৫)কে
৫,০০০/= (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন জানান, সরকারি কোনো সেবা বা কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তৎক্ষণাৎ প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :