[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আদালতে সোপর্দ”


sohel প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন /
লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আদালতে সোপর্দ”

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে অর্থ ঋণ আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
​জানা গেছে,
গত ১০ মে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিজ বসতবাড়ি থেকে মোঃ রাজিব (৩০) নামক এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি লালপুর থানার জোতবৈদকী গ্রামের মোঃ কছিমুদ্দিনের পুত্র।
​পুলিশ সূত্রে জানা গেছে,
ধৃত আসামি রাজিব একটি অর্থ ঋণ আদালতের মামলায় ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে গতকালই (১০ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7