অপরাহ্ণ ১০:৪৫
সোমবার
২১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু”


sohel প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন /
লালপুরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে লালপুর ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত আশরাফুল ইসলাম লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে লালপুর তেল পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন আশরাফুল। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​আইনি ব্যবস্থা:
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7