

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আশিক ইসলামকে (ওরফে মিরাজ) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বুধবার (২৯ এপ্রিল) ১১.১৫ মিনিটের দিকে বাঘা থানার হাড়িরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ২৯ এপ্রিল রাত ২৩:১৫ ঘটিকায় বাঘা থানাধীন হাড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের নজরদারি এড়িয়ে আত্মগোপনে থাকা আসামি আশিক ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। বাঘা থানায় মামলা নং- ১৫৫/২৫, যৌতুক নিরোধ আইনের ৩ ধারা ও বাঘা থানায় মামলা নং- ৫৬/২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় (বাঘা থানা) হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :