পূর্বাহ্ণ ০১:২৭
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম পুলিশ জাতীয়করণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন /
গ্রাম পুলিশ জাতীয়করণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের জন্মভুমি নিউজ ডেক্স

বাংলাদেশ গ্রাম পুলিশ জাতীয়করণের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার বাংলাদেশ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় -এ, ২৯ এপ্রিল ২০২৬ তারিখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে গ্রাম পুলিশের দীর্ঘদিনের বঞ্চনা, অনিরাপদ কর্মপরিবেশ এবং স্বল্প সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরে দ্রুত জাতীয়করণের দাবি জানান।
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন , টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তিনি বলেন, গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা এখনো যথাযথ স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত।
বক্তারা বলেন, গ্রাম পুলিশদের জাতীয়করণ করা হলে তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
সভায় বিভিন্ন জেলার প্রতিনিধিসহ মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।