অপরাহ্ণ ০৫:১৫
বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ”


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন /
লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ”

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান) সম্পন্ন হয়েছে।
জানা যায়,লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সাবেক সদস্য সচিব ও উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ হারুনার রশিদ পাপ্পু ও গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মোলাম। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা পুণ্য লড়াইয়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন( বালক)ভেল্লা বাড়িয়া সরকারীপ্রাথমিক বিদ্যালয় ও (বালিকা) সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ (বালক) চাকমাঝিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা) পালিয়ে দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন খেলাধুলার এর আয়োজনে কমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ রাখবে।