

নিজস্ব সংবাদদাতা
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে রাসিক প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক খেলোয়াড়বৃন্দ।
এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার ও প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডায়না খাতুন, হাসি বেগম, নীলা খাতুন, কাবাডি খেলোয়াড় মরিয়ম খাতুন, বর্ণা খাতুন, বিজরী খাতুন উপস্থিত ছিলেন।#
আপনার মতামত লিখুন :