পূর্বাহ্ণ ১২:০৮
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিএ রাজশাহী সার্কেলের রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন /
বিআরটিএ রাজশাহী সার্কেলের রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ রাজশাহী সার্কেল এর উদ্যোগে মঙ্গলবার রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব রুবাইযাৎ- ই আশিক।
আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ার) রাজশাহী পার্কন চৌধুরী, সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার বিআরটিএ রাজশাহীর শাহ জামান হক, এম ও সি এস সিভিল সার্জন রাজশাহী ডাক্তার স ম বায়োজিদ উল ইসলাম, টি আই প্রশাসন আরএমপি রাজশাহী আবুহেনা মোস্তফা নোমান, মটরযান পরিদর্শক রাজশাহী বিআরটিএ সুমনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, চালক ও শ্রমিকের স্বাস্থ্য চিকিৎসা, ট্রাফিক সাইন, শিষ্টাচার নৈতিকতা এবং যাত্রী সাধারণের সাথে আচরণ শব্দ দূষণের কারণ ও প্রতিকার, ড্রাইভিং লাইসেন্স ইস্যু /নবায়ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন