অপরাহ্ণ ০৮:২১
বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলার সড়কে ডাকাতি, চুরি অথবা দস্যুতা অথবা অপরাধের চেষ্টা নওগাঁ জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে ….


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন /
নওগাঁ জেলার সড়কে ডাকাতি, চুরি অথবা দস্যুতা অথবা অপরাধের চেষ্টা নওগাঁ জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে ….

আমাদের জন্মভূমি ডেক্স

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে ২৭ এপ্রিল ভোর রাতে বোয়ালিয়া ইউনিয়নের সান্তাহার মোড় টু নাটোর রোডে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেফতার। ডাকাতি করার জন্য বিপুল পরিমাণ আলামত রেজিস্ট্রেশন বিহীন ০১ টি ছয় টাকার ট্রাক, ০১টি পালসার মোটরসাইকেল , তিন চাকা বিশিষ্ট অটো ভ্যান, লোহার হাসুয়া, হাতুড়ি, টর্চলাইট, সুতার তৈরি বড় বেল্ট এবং আটটি মোবাইল জব্দ করা হয়। অপরাধীদের গ্রেফতার করার সময় স্থানীয় জনগণ পুলিশকে সহযোগিতা করে।
নওগাঁ জেলা পুলিশ সড়কের যে কোন অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। সিনিয়ার স্টাফ রিপোর্টার মোঃ রাজু আহমেদ