

আমাদের জন্মভুমি ডেক্স
শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”। নগরীর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৪৩৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে রাজশাহী মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে হাম ও রুবেলা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হোক—এই প্রত্যাশায় অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত কেন্দ্র থেকে আপনার শিশুকে টিকা প্রদান নিশ্চিত করুন। শিশুর সুস্থতা মানেই আমাদের আগামীর নিরাপত্তা।
আপনার মতামত লিখুন :