অপরাহ্ণ ০১:৩৯
সোমবার
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন /
রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন

রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
এই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।