পূর্বাহ্ণ ০৭:১৬
সোমবার
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল!


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল!

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে নির্বাচিত হওয়া এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে এবং সম্মাননা প্রদান করনের মাধ্যমে একটি মহল বিশেষ তাদের অতিত ১৭ বছরের কালিমা লিপ্ততা ধুয়ে মুছে প্রায় সব অবৈধ ও অনৈতিক কর্মকে বৈধতায় রুপ দেয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে সাকসেস হয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। আর তাতে বিগত ১৭ বছরের দুঃসময় ের যাতনা সহে আসা তৃণমূল পর্যায়ের দল পাগল সাধারণ নেতা কর্মীদের বুকে সেল বিদ্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি হচ্ছে।

বিগত ১৭ বছরের দুঃশাসনামলে এমনকি নির্বাচনের পূর্বে ও যাদের প্রভাব প্রতিপত্তির কাছে অসহায় ছিলো বিএনপি’র হাজার হাজার নেতা কর্মী তারা নির্বাচনের পর থেকে বিএনপি’র এমপি নুরুল আমিন এর গলায় ফুলের মালা পরিয়ে রিতি মতো তাক লাগিয়ে দেয়ার অবস্থা সৃষ্টি করেছে। আর যাদের লেখালেখি সহ নানাবিধ: ভাবে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে বিএনপি এবং এর নেতা কর্মীদের এক প্রকার এক ঘরে করে রাখ র অবস্থার প্রতিযোগিতায় মত্ত ছিলো। বিশেষ করে এখনকার এমপি তৎসময়ের চেয়ারম্যান নুরুল আমিনকে নিয়ে নোংরামির শেষ রাখেনি তারা এখন নুরুল আমিন এমপিকে সম্মাননা দিয়ে এবং বিভিন্ন ভাবে অনুষ্ঠানের আয়োজন করে তাতে প্রধান অতিথি বানিয়ে অতিতের সকল অবৈধ ও অনৈতিক কর্মকে বৈধ বানিয়ে ছাড়ছে!
নুরুল আমিন আগে চেয়ারম্যান থাকলে ও এখন কিন্তু এমপি। আর তিনি কি ওই সব ব্যাক্তি বিশেষ এর ওই লকম ছলচাতুরি বুজেন না? নাকি অন্য কোনো বিশেষ মহলের এমন দুরভিসন্ধি ধরতে ও পারছেন না?
নির্বাচনের পর থেকে এই পর্যন্ত যে যতো গুলো করেছে সেই গুলো বাদ দিয়ে গত১৮ এপ্রিল মীরসরাই সদরের উপজেলা হল রুমের একটি অনুষ্ঠানে নুরুল আমিন এমপিকে প্রধান অতিথি বানিয়ে যে বা যারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে তাতে দলের হাজার হাজার সাধারণ নেতা কর্মীদের বুকে আঘাত লাগার সামিল হয়েছে। ওই অনুষ্ঠানটি যে বা যারা আয়োজন করে তাতে নুরুল আমিন এমপিকে প্রধান অতিথি বানিয়ে এবং সম্মাননা প্রদান করেছে তাদের অতিত ভুমিকা কি ছিলো তা কি একবার ও ভেবে দেখেছেন তিনি? তাদের বিগত ১৭ বছরের আমলনামা দেখতে গেলে গনেশ উল্টে যাওয়ার অবস্থা যে হবে তা বলা বাহুল্য।
নুরুল আমিন এমপির ধারেকাছে থাকা একটি কু’চক্রি মহল বিশেষ অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সু’কৌশলে তাতে দিয়ে বিগত সময়ের দোসরদের প্রায় সব কিছু বৈধ করে বিশেষ ধান্দা সাকসেসফুল করার মিশনে নেমে পড়েছে। তাতে আগামীর জন্য দলের যেমন ক্ষতি হবে ঠিক তেমনি ব্যাক্তি নুরুল আমিন এর চাইতে অনেক গুন বেশি ক্ষতি হবে এমপি নুরুল আমিন এর বলে দলের একাধিক প্রবীণ ব্যাক্তি/নেতা-কর্মীরা মনে করেন।