

নিজস্ব প্রতিবেদক
অদ্য ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ লাইন্স, নওগাঁয়ে দিনব্যাপী মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ সময় নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :