অপরাহ্ণ ০৭:৫৪
সোমবার
১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ


sohel প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আমাদের জন্মভুমি ডেক্স
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা হতে ৮০ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৫৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন চকমুক্তারপুর নামক স্থান দিয়ে মাদক দ্রব্য পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র অভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে একটি বাঁশ বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদক কারবারী বাঁশ বাগানের দিকে আসছে। উক্ত মাদক কারবারী বাঁশ বাগানের কাছাকাছি আসার পর বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৫১ বোতল Eskuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।