[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে: ভিপি সাজ্জাদ, জিএস সাফায়েত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন /
চাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে: ভিপি সাজ্জাদ, জিএস সাফায়েত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেনকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়া অন্যান্য পদ প্রাপ্তরা হলেন- খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম, সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া’ সাহিত্য- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক’ সহসাহিত্য- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার’ দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ’ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোঃ ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মোঃ সায়েম উদ্দিন আহমেদ, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মোঃ জাবেদ নির্বাচন করবেন।
এর বাইরে সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন প্রার্থী হয়েছেন।

Bangla Photocard Generatorv3.7