[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঘায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন / ৫৯
বাঘায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহী বাঘা উপজেলায় কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে ২৪/০৯/২৪ ইং হতে ২৬/০৯/২৪ ইং পর্যন্ত তিন দিন ব্যাপী বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা টিমের উদ্যাগে রাজশাহী জেলা ইউনিট কর্তৃক আয়োজিত প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জাকারিয়া ইকবাল অন্তর,মো: মিনু ইসলাম । ট্রেনিং শেষে ছাত্র/ ছাএী দের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: রহুল আমিন (অধ্যক্ষ) কিশোরপুর উচ্চ বিদ্যালয়।
উক্ত, প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার মো আসিফ রহমান গুঞ্জন, রাজু আহমেদ, বাশার, জিসান ইত্যাদি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7