[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম সিদ্দিকী তরফদার সুজা, চান এলাকাবাসীর দোয়া ও সমর্থন


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন / ০
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে  আলম সিদ্দিকী তরফদার সুজা, চান এলাকাবাসীর দোয়া ও সমর্থন
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক: মোঃ শাহারিয়ার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নূরে আলম সিদ্দিকী তরফদার সুজা।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ছাত্ররাজনীতিতেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তানোর এ.কে. সরকার ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ও জিএস পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.এ পাস। পেশাগত জীবনে তিনি কৃষি ও ব্যবসার সঙ্গে জড়িত।

নূরে আলম সিদ্দিকী তরফদার সুজা জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করার সুযোগ পেলে রসুলপুর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাকে অগ্রাধিকার দিতে চান তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

রসুলপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে নূরে আলম সিদ্দিকী তরফদার সুজা বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

2

2