
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন সকাল থেকে সন্ধ্যা-রাত পর্যন্ত গ্রাম-গ্রামান্তরে বিরামহীন ছুটে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। সেই সাথে মীরসরাইয়ের অতীত ইতিহাস’র সকল রেকর্ড ও ভেঙে দিয়ে উন্নয়নের মাইলফলক দৃষ্টান্ত রেখে মানুষ (নারী-পুরুষ, আবাল বৃদ্ধাভনিতা) এর ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন। যাহা স্বাধীনতা পরবর্তী মীরসরাইয়ের ইতিহাসে স্বপ্ন কে বাস্তবে রুপ দিয়ে চলেছেন তিনি।
একদিকে মীরসরাই থেকে যুবসমাজ সহ সবাইকে মাদক-সন্ত্রাস সহ সকল ধরনের অবৈধ ও অনৈতিক কর্মবিমুখ করানোর এজেন্ডা স্বরূপ তার নাম (নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট) এ মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজনকৃত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে রাখতে প্রায় ক্লান্ততার মাঝে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় ছুটে চলার সমাপ্তি ঘটার সাথে সাথে আবার শুরু করা হয়েছে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট।
এর-ই মাঝে নির্বাচনী কালীন গ্রামগঞ্জের নারী-পুরুষকে দেয়া ওয়াদা মোতাবেক ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বশরীরে গিয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত করে দেয়ার জন্য ও ছুটে চলা অব্যাহত রেখেছেন তিনি।
তার-ই ধারাবাহিকতায় ৫ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভার অনুন্নত এলাকা এবং ভাঙাচোরা রাস্তা পরিদর্শন করেন তিনি।
বেলা পৌনে ২ টার দিকে তিনি উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আজম নগর (দক্ষিণ) গ্রামের চিনকীরহাট বাজারের পশ্চিম সন্নিকটের খোনার বাড়ি মাজার সড়ক, মাওলানা আবু তৈয়ব সড়ক ও মাষ্টার বাড়ি সড়ক পরিদর্শনে আসলে তাকে ছোটো ছোটো বাচ্চারা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়। এ সময় এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন- উক্ত ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেম্বার এনামুল আজিম চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামসুল হক ও যুবদল নেতা মোহাম্মদ শাহীন সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।
আপনার মতামত লিখুন :