
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের একজন নুরুল আমিন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা একজন নেতা এবং এর পরিবর্তীত উপজেলা চেয়ারম্যান আর বর্তমানে জাতীয় সংসদের একজন এমপি ও ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া একজন সদস্য ও।
এই মানুষ টি দীর্ঘ বছরের পর বিএনপি’র জন্য নিরলস কাজ করে এখন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে দিন-রাত মালুম বিহীন এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটে চলা এক ক্লান্ত হীন মানুষের প্রতিচ্ছবি।
এই মানুষটিকে সেই প্রায় ৩৭ বছরের সাংবাদিকতা বয়স থেকে দেখে এবং জেনে আসছেন এই প্রতিবেদক ।
বলতে গেলে এমন মানুষ মীরসরাইতে সত্যিই বিরল।
কিন্তু, উনি একা কি করতে পারবেন এতো বড়ো মীরসরাইকে? তথাপি, চেষ্টার ত্রুটি রাখছেন না যে তিনি তা সাংবাদিকতার দৃষ্টি মেলে খুব ভালো করে অবজার্ভ ও করে আসছন এই প্রতিবেদক।
তবে, উনার ডানে-বাঁয়ে থাকা বিএনপি’র নেতা নামধারী কিছু সুবিধা ভোগী এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলস পাল্টানো অপর কিছু নেতা উনার নাম বিকিয়ে চলে যাচ্ছেতাই করে দলের তো বারোটা বাজিয়ে ছাড়ছেই! সাথে উনার কর্মের ওপর ও আঘাত হানছে!!
এমনিতে দল করা ছাড়া ও দলীয় পত্রিকার একজন সাংবাদিক হিসেবে মীরসরাইতে একমাত্র টার্গেটে পরিনত হওয়া এই প্রতিবেদক একজন জীবনের মহামূল্যবান অনেক কিছু ই হারিয়েছেন।
পর পর ৪ বার হামলার শিকার হয়ে রক্তাক্ত আহত হওয়ার কথা মনে পড়লে এখনো শরীরের লোম শিউরে উঠে। তৎসময়ের হামলার আঘাত এখনো শারীরিক ভাবে যন্ত্রণা দায়ক অবস্থায় কাতরাতে হয়/হচ্ছে তাকে। প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে অপহরণ চেষ্টার কবল থেকে নতুন করে ফিরে পেয়েছেন জীবন। লাখো টাকার জিনিস লুঠে নিয়ে একেবারেই ফকির বানিয়ে ফেললে ও দেখার এবং খবর নেয়ার ও পাওয়া যায়নি কাউকে! এর পর ও নিত্য হুমকি ধামকির কবলে পড়ে খেয়ে পরে বেঁচে থাকাটা ও দুঃসাধ্য হয়ে পড়েছিলো। আল্লাহর অশেষ রহমত গুনে তা থেকে মুক্তি পেলে ও জীবন চাকা এখনো আটকে রয়েছে।
ফলে, খেয়ে পরে বেঁচে থাকা আগের চাইতে এখনো আরো বেশি অনুভূত হচ্ছে।
অনেকের কাছে প্রশ্নের পর প্রশ্ন দেখা দিয়েছে যে, অতীতের সময়গুলোতে মীরসরাইতে বিএনপি’র কোনো সাংবাদিক না থাকলে ও এখন বিএনপি’র কিছু সুবিধা ভোগী নেতা নামধারীদের শেল্টার পেয়ে অসংখ্য সাংবাদিকে ভরপুর হয়ে পড়ায় মীরসরাইতে থাকা বিএনপি’র একমাত্র সাংবাদিক এবং বিগত সময়ের সন্ত্রাসীদের একমাত্র টার্গেট হওয়া সাংবাদিক এম, এ কাশেম দলীয় নেতা নামধারীদের কাছেই এখন গুরুত্ব হীন।
যদিও বা মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর এখনো স্নেহ ভাজন থেকে বিচ্যুত হননি। তথাপি, কোনো ধরনের সুযোগ সুবিধা হীন নিজের মূল্য চাওয়ার জন্য দলের অনেক নেতা কর্মীরা অনুরোধ জানালে ও তিনি তা থেকে বিরত রয়েছেন।
আপনার মতামত লিখুন :