অপরাহ্ণ ০৬:৫৯
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা নিজেস্ব প্রতিবেদক সাগর,


sohel প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৫:০১ অপরাহ্ন / ০
নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা নিজেস্ব প্রতিবেদক সাগর,
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক সাগর
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।
এ সময় নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র বর্মনসহ উপজেলার আটটি ইউনিয়নের ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

2

2