পূর্বাহ্ণ ০৫:১৪
শুক্রবার
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা


sohel প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভাবে মজুদ করা কাঠ ও বিপুল পরিমাণ বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৩০ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম সেনা ক্যাম্পের উদ্যোগে স্বর্ত্তাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার (টিএ) মোঃ হুমায়ুন কবীরের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি সি-টাইপ টহল দল অভিযানটি পরিচালনা করে।
এ সময় ১৯০টি কাঠের গুঁড়ি, যার পরিমাণ আনুমানিক ২০০ ঘনফুট ও এর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা, এবং ১ হাজার ৫০০টি বাঁশ জব্দ করা হয়।
পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

2

2