

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন, সিএন্ডবি মোড় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ড. মো. কেরামত আলী। প্রধান আলোচক জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকায় অবস্থান করায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমেদ মেহেদী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল।
অনুষ্ঠানের সকল বক্তাই কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে মেধা, নৈতিকতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির। সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :